নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২১:০৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ২১:০৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন বাবুল।
রবিবার (২ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রাইম গ্রুপের কর্ণধার শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব। এদিন আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে শহরের মন্ডলপাড়া, বাবুরাইল, বেপারীপাড়া, দেওভোগ, আখড়া, জিউস পুকুর, নন্দীপাড়া, বোয়ালিয়া খালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।
এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে আবু জাফর আহাম্মেদ বাবুল, বাবুরাইলে একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন। এরপর নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন।
লিফলেট বিতরণের সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বাবুল ভাই আমার অত্যন্ত প্রিয়। আমি আশা করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। জনগণ যাকে চাইবে যার ভেতরে দোষ-ত্রুটি নেই, এমন লোককে মনোনয়ন দেওয়া হবে। এবারের নির্বাচনে আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে জনগণকে নিয়ে যিনি পাস করতে পারবেন, তাকে মনোনয়ন দেওয়া হবে। বাবুল ভাই আপনাদের নিয়ে কাজ করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিতেও আছেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।