× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত : ব্যারিস্টার ফুয়াদ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২১:০২ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত : ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত। না হলে প্রস্তাবিত উচ্চ কক্ষের ১০০ আসন কোরবানির গরুর দরে কেনাবেচার মতো দুঃশ্চিন্তা তৈরি হবে।’

রবিবার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করা যাচ্ছে না। সেখানে আরও ১০০ আসন বাড়িয়ে উচ্চকক্ষ করা হলে এই আসনগুলো ব্যবসায়িক লেনদেনের পণ্যে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই। তাই এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বলা যায় না। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্তত একটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ দলের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা