× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ২০:৪১ পিএম

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালের দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ময়মনসিংহের গৌরীপুর এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান ১০-১২ জন বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চট্টগ্রামগামী একটি চলন্ত মেইল ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা