× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরায় দুই ভাইকে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

রায়পুরায় দুই ভাইকে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম রায়পুরা থানায় এ মামলা করেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচি শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে ২০ বছর আগের পাওনা ১৭০০ টাকার পরিপ্রেক্ষিতে বাড়ির জমি দাবি করার ঘটনায় এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) তাদেরই চাচাতো ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। বাদীপক্ষের রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচি শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা