× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে সাত হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম

সুন্দরবনে সাত হরিণ শিকারী আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাত শিকারীকে আটক করেছে বন বিভাগ। রবিবার (২ নভেম্বর) দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১ নভেম্বর) গভীর রাতে শরণখোলা স্মার্ট টিম-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন- রামপাল উপজেলার সগুনা গ্রামের মৃত তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের মৃত আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের মৃত খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কান বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) এবং মোংলার জয়মনি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে বনবিভাগের পতাকা সংবলিত দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, কয়েকটি ত্রিপল, দুটি পাতিল এবং দুটি ককসিট জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের আলোরকোলে রাস উৎসব উপলক্ষে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারিচক্র বনে প্রবেশ করে। পরে তারা গভীর রাতে কোকিলমনি ফাঁড়ির হোন্দল এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে সাতজনকে আটক করতে সক্ষম হন।

তিনি আরও জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা