× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত, উত্তপ্ত আদালতপাড়া

খুলনা অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত, উত্তপ্ত আদালতপাড়া

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে আদালতপাড়া। নির্বাচন আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ১৬ বিধি অনুযায়ী এক বিশেষ সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থগিতের ঘোষণার প্রতিবাদে রবিবার (২ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল ও স্বতন্ত্র আইনজীবী পরিষদ।

নির্বাচন স্থগিতের বিষয়টি রবিবার বিকালে সমিতির ১ নম্বর হলরুমে অনুষ্ঠিত সভার পর সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নূরুল হাসান রুবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ অক্টোবর ৯৪ জন সদস্য এক যৌথ দরখাস্তে নির্বাচনের কার্যক্রম স্থগিতের আবেদন করেন। তাদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে সমিতির কিছু সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলমান থাকলেও তার বিচার এখনো শেষ হয়নি। মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবি জানান আবেদনকারীরা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান অ্যাডহক কমিটি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এদিকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বিকালে খুলনা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল । সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এটি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত। সংগঠনটি সোমবার বিকাল ৩টার মধ্যে নির্বাচন পুনরায় ঘোষণার আল্টিমেটাম দিয়েছে।

বিকালে একই স্থানে পৃথক এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র আইনজীবী পরিষদও নির্বাচন স্থগিতের তীব্র প্রতিবাদ জানায়। পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু ও অ্যাডভোকেট নিহির কান্তি ঘোষ অভিযোগ করেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ের সম্ভাবনা থাকায় এডহক কমিটি নির্বাচন বন্ধ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা