× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাই নদী থেকে আরও এক শিশুর মৃত্যু

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৯:০১ পিএম

ঝিনাই নদী থেকে আরও এক শিশুর মৃত্যু

জেলার মাদারগঞ্জের ঝিনাই নদী থেকে আজও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গোসল করতে নামা ৫ শিশুর মৃত্যু মরদেশ উদ্ধার করা হলো। নদীতে ৬ শিশু গোসল করতে নেমেছিল। গত শুক্রবার বিকালে নদীতে তলিয়ে যায় তারা। ঘটনার পর শুক্রবারই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

শনিবার সকাল ১১টার দিকে প্রায় ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে সিধুলী ইউনিয়নের ঝিনাই নদী থেকে  কুলসুম নামের আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকার ঝিনাই নদীতে ভেসে ওঠে বৈশাখীর মরদেহ।

মৃত উদ্ধার শিশুরা হলো পলি আক্তার (১২), আবু হোসেন (৮), সায়েবা আক্তার (৮) এবং কুলসুম (৮)। এখনও উদ্ধার হয়নি বৈশাখী (১০)

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রফিকুল ইসলাম জানান,রবিবার সকালে সর্বশেষ নদীতে ভেসে ওঠে বৈশাখীর লাশ। পাঁচজন শিশুরই মরদেহ উদ্ধারের মাধ্যমে অভিযান শেষ হয়েছে।

এলাকাবাসী জানান, ঝিনাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ওখানে কেউ নামলে তলিয়ে যায়, আর উঠতে পারে না। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা