× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই শিশুহত্যা মামলায় কারাগারে বিএনপি নেতা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ দুই শিশুহত্যা মামলায় আদালতে হাজিরা দিতে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার (২ নভেম্বর) দুপুরে  তিনি রংপুর আদালতে হাজিরা দিতে গেলে পুলিশ তাকে আটক করে আদালতে পেশ করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় দুই শিশুআব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। সেখানে তাদের হত্যা করে বালুর নিচে মরদেহ গুমের চেষ্টা করেন।

শিশু দুটি সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামি আজাহারুল ইসলামকে গত শুক্রবার র‍্যাব একটি বিশেষ অভিযান চালিয়ে আটক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা