× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মেয়র আরিফের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

সিলেট অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম

সাবেক মেয়র আরিফের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

‘যেভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে দাবি আদায় করা হয়েছে, তেমনি আমাদের দাবিও আদায় করা হবে। আমাদের আন্দোলনের প্রতি প্রবাসীসহ সিলেটের বিভিন্ন পেশার মানুষের সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলা কর্মসূচিতে এসব কথা বলেন সিসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদের সভাপতিত্বে ‘সিলেট আন্দোলন’এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আলেম-উলামা, হিন্দু-বৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। 

অবস্থান কর্মসূচির সূচনা বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরেও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। অনলাইনে রেলের টিকিট মেলে না। বিমানভাড়া আকাশচুম্বী। এ অবস্থায় সিলেটের মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে এবং আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে ছাড়বো।’

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে রয়েছে। সিলেটের জন্য ২০২১ সালে সিলেটের উপজেলা ও ইউনিয়নসমূহের রাস্তা-ঘাট সংস্কার ও উন্নয়নের জন্য ২৪শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার সচিব ফের প্রকল্পটির ডিপিপি (ডেভেলপম্যান্ট প্রজেক্ট প্রপোজাল) তৈরি করার নির্দেশনা দিয়েছেন- বিষয়টি হতাশার। বাদাঘাটে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপনেরও তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। 

এদিকে সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের আশ্বাসে অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আপনারা সিলেট নিয়ে যে দাবি পেশ করেছেন সবগুলো যৌক্তিক, আমিও আপনাদের সাথে একমত। সিলেটের উন্নয়ন নিয়ে আমরা ইতিমধ্যেই আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি যার মধ্যে সিলেট ঢাকা সড়কের সংস্কার কাজ ও আম্বরখানা থেকে এয়ারপোর্ট এলাকার সড়ক উন্নয়নে কাজ দ্রুত শুরু হবে আশা করি বৃষ্টিপাত কমে গেলেই এটির কাজ করে ফেলব।

সম্প্রতি আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করতে আন্দোলন শুরু করেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে আরিফুল হক ‘সিলেট আন্দোলন’ ব্যানারে মাঠে নামেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা