× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকিগঞ্জ সীমান্তে কৃষিকাজে বাধা, জনতার প্রতিরোধে পিছু হটল বিএসএফ

জকিগঞ্জ (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম

জকিগঞ্জ সীমান্তে কৃষিকাজে বাধা, জনতার প্রতিরোধে পিছু হটল বিএসএফ

সিলেটের জকিগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে কৃষকদের কাজে বাধা দেওয়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জনতার প্রতিরোধে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কৃষক তাদের সবজিক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের কাজে বাধা দেন। শুধু তাই নয়, তারা কৃষিজমিতে থাকা বাঁশ-কোঠা ও স্থাপনা ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ সদস্যরা শুধু কৃষকদের কাজে বাধাই দেননি, তারা সবজিক্ষেতের বাঁশ-কোঠা ও স্থাপনা ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকাবাসী। বিএসএফের এমন আচরণের খবর দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে রসুলপুর গ্রামবাসী তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে নিজ সীমান্তে ফিরে যায়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা বলেন, এটা আমাদের দেশের ভূমি। আমাদের সীমা নির্ধারিত আছে—কেউ আমাদের জমিতে হস্তক্ষেপ করতে পারবে না। স্থানীয়রা বিএসএফের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানান। পাশাপাশি তারা ভবিষ্যতে যেন এমন গুরুতর সীমান্ত লঙ্ঘন ও সম্পত্তি ধ্বংসের ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা