× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ২০০ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ২০০ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রবিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩৩)। বাকি দুইজনের পরিচয় শনাক্তে কাজ করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইমসিন ইউনিট। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গত শনিবার গভীর রাতে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের শেষজনও মারা যান।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি বুলবুল ইসলাম।

এ বিষয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা দেড় থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা