× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজতে

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির  ৯ জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এর মধ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার মামলায় জাতীয় পার্টির ৪ জন এবং হিজলায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুলকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার (২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি কামরুল ইসলাম। 

জেলহাজতে প্রেরিত চার জাতীয় পার্টি নেতা হলেন-মোহাম্মদ জুম্মান, আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম।

অন্যদিকে, হিজলা উপজেলায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী—মো. শাহাবুদ্দিন পণ্ডিত, মো. মোশারফ হোসেন তালুকদার, মো. লিয়াকত কাজী, মো. হুমায়ুন কবির ও মো. ইলিয়াস মোল্লাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, চলতি বছরের ২২ জুলাই হিজলায় বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রাজিব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা