× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবি

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:০৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম

সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবি

আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মো. ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেছে নির্যাতিতদের পক্ষে জেলা স্বেচ্ছাসেবকদল।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে মালেক খান  সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমানকে ২০১৪ সালের ১২ জানুয়ারি অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে ওই ইকবাল । তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো তিনি সোজা হয়ে দাড়াতে পারেন না। 

গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াতসহ ১০জনকে আসামী করে মামলা দায়ের করে। গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়। 

নিয়মিত মামলার আসামী হলেও গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরতদের মধ্যে থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। এ তালিকায় থাকা ১৫ নং ক্রমিকের আবু শামা মো. ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আবু শামা মো. ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল সহ দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

তারা বলেন, দ্রুত তাকে গ্রেপ্তার ও পদোন্নতি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা