× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত আরও ২৪

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম

ফেনীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত আরও ২৪

ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি বছরের এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। রবিবার (২ নভেম্বর) দুপুরে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ২৪ জনের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, দাগনভূঞায় ১৯ জন ও ছাগলনাইয়ায় ২ জন। ডেঙ্গু আক্রান্ত রোগীরা ফেনী জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে।

এর আগে, অক্টোবরে ২৯৭ জন, সেপ্টেম্বরে ১২১ জন, আগস্টে ৪৯ জন এবং জুলাইয়ে ২০ জন রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দাগনভূঞা উপজেলায় ২৬২ জন। এছাড়া ফেনী সদরে ১৮৭ জন, ছাগলনাইয়ায় ৩৪ জন, সোনাগাজীতে ১৯ জন, পরশুরামে ১৮ জন ও ফুলগাজীতে ২ জন।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, রবিবার ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৫২২ জন। ডেঙ্গু শনাক্তকরণে ৩ হাজার ৯৭৮টি কিট মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত নজরদারির ওপর জোর দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা