× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোড ডিভাইডারে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

রংপুর অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম

রোড ডিভাইডারে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

রংপুর নগরীতে রোড ডিভাইডারে বিদ্যুতায়িত হয়ে বিমল চন্দ্র (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের সামনে এ ঘটনা ঘটে।

বিমল কাউনিয়া উপজেলার হারাগাছ যুগিটারী এলাকার পুলিন চন্দ্রের ছেলে।

রবিবার (২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই আব্দুল বাতেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিটি বাজার থেকে রাত ২টার দিকে খাবার খেয়ে রাস্তা পাড়াপাড়ের সময় সিটি কর্পোরেশনের লোহার রোড ডিভাইডার বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বিমল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়।

এসআই আব্দুল বাতেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা