× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোর অপবাদে পাগলকে পিটিয়ে হত্যা, নারী গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২১:২৪ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চোর অপবাদে আব্দুস সালাম (৪০) নামে মানসিক ভারসাম্যহীন (পাগল) একব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলালী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( নভেম্বর) উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলালী বেগম ওই গ্রামের আব্দুল গণির স্ত্রী। অপরদিকে, নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল ভোরে বৃষ্টির সময় আব্দুস সালামকে গোয়ালঘরে দেখতে পেয়ে দুলালী বেগম ও তার স্বামী আব্দুল গণি গরুচোর বলে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এসে আব্দুস সালামকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরও জানান, আব্দুস সালাম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি দীঘদিন থেকে দিন-রাত বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। তার ৩ সন্তান রয়েছে। নিহত আব্দুস সালামের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাদের ধারণা, হয়তো বৃষ্টির কারণে আব্দুস সালাম আব্দুল গণির গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিলেন।

ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের মামলায় দুলালী বেগম নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্তের স্বার্থে এখনই বিম্তারিত কিছু বলা যাচ্ছেনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা