বগুড়া অফিস
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২১:০৪ পিএম
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চমক দেখিয়েছেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী দেশের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
বড় (বালিকা) গ্রুপে মোছা. ইসরাত জাহান বর্ষা চ্যাম্পিয়ন হয়েছেন। মধ্যম (বালক) গ্রুপে মো. রাইসুল ইসলাম রাহিদ চ্যাম্পিয়ন এবং মধ্যম (বালিকা) গ্রুপে মোছা. মেহেজাবীন ইয়াসমিন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মিজ রেহানা ইয়াছমিন।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন বগুড়ার জন্য গর্বের। নিয়মিত প্রশিক্ষণ, পরিশ্রম আর শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।