× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম

র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এএইচ এম সাজ্জাদ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সম্প্রতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলোÑ রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার ডালিম মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৩২), হাজী সামছুল মিয়া ছেলে মো. মোস্তফা (৩৮), মো. দুলাল মিয়া ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিন ছেলে আয়নাল (৩৮), মো. জাকের হোসেনের ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (৬২), আ. সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯), খলিল রহমানের ছেলে মো. বাছেদ (৪০)। গ্রেপ্তারকৃত সকলের নামেই থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা