× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুর্ব শত্রুতার জেরে ঝুট গুদামে আগুন দেওয়ার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

পুর্ব শত্রুতার জেরে ঝুট গুদামে আগুন দেওয়ার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে পুর্ব শত্রুতার জেরে ঝুট গুদামে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাদল মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন জনের নাম উল্লেখসহ শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার আনসার রোড় মোড়ে তার অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল উদ্দিন সরকার এসব অভিযোগ করেন।

আসামীরা হলেন- শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের (ভাংনাহাটি আনসার রোড়) এলাকার বাদল মন্ডল (৪০), ফরহাদ মন্ডল (৩৫) এবং নাঈম শেখসহ (২৫) তাদের সহযোগী অজ্ঞাত ৬ জন।

সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন সরকার লিখিত বক্তব্যে বলেন, আমি ২০ বছর যাবত স্থানীয় রাতুল অ্যাপারেলসে কার্যাদেশ পেয়ে ঝুট ব্যবসা করে আসছি। আমার বসতবাড়ীর উত্তর পাশে গুদাম নির্মাণ করে সেখানে ঝুট রাখা হয়। আসামীরা সম্প্রতি গুদাম ঘরের সড়কে ইটবালু ফেলে বন্ধ করে রাখে যাতে আমি মামলাল বের করতে না পারি। এসব ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর তিনটার দিকে আসামীরা গুদামের চালে ও ভিতরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে গুদামে থাকা ঝুটসহ ৮০ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী পুড়ে যায়। 

এবিষয়ে জানতে অভিযুক্ত বাদল মন্ডলের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঝুট গুদামে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্ততারের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা