× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকার বিপরীতে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া-রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। এ বিষয়ে সম্প্রতি গ্রামে বেশ কয়েকটা সালিশ-দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। কিন্তু তা মানতে পারেননি রিপন, শিপনরা। এর জেরে শনিবার রিপন, শিপনরা জমি দখল করতে যায়। কিন্তু তাতে ফোরা মিয়ারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় রিপনরা। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগম আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

নিহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বলেন, আমরা স্বামী ও দেবরকে তাদের চাচা আওয়াল এবং তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। মাথা, হাত ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কোপ দিয়ে আমার স্বামীর পেটের ভুঁড়ি বের করে ফেলেছে। আমার ছেলেমেয়েকে যারা এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। 

নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঘটনার পরপরই পুলিশ অকুস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা