× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ১৯:০১ পিএম

রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চুড়িপট্টি এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তার কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

ওসি আরও জানান, উদ্ধার ব্যক্তির নাম আতাউর রহমান (৬০), পিতা মৃত রমিজ উদ্দিন শেখ ও মাতা মোছা. ফাতেমা খাতুন। তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা, ডাকঘর ডঙর এলাকার খিরাপাড়া গ্রাম।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় ও পরিবারের সদস্যদের নিশ্চিত করা গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা