× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারি আচরণ করছে : হাসনাত আব্দুল্লাহ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারি আচরণ করছে : হাসনাত আব্দুল্লাহ

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারি আচরণ করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১ নভেম্বর) বরগুনা জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশন বিভিন্ন দলে বিভক্ত, কেউ বিএনপি, কেউ জামায়াত পন্থি, আবার কেউ আর্মি পন্থি। তাই এই কমিশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শাপলা কলি প্রতীক সংযুক্তির বিষয়ে নির্বাচন কমিশন কোনো সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। কমিশন বিতর্কিত প্রক্রিয়ায় গঠিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ জানান, এনসিপি শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানে রয়েছে এবং এই প্রতীকের জন্য তারা লড়াই চালিয়ে যাবেন। জুলাই সনদের লিখিত বিষয় যাচাই না করে যারা স্বাক্ষর করেছেন, তা ছিল তাদের ভুল সিদ্ধান্ত ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা