× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী নির্বাচন বানচাল করতে দেশে গভীর ষড়যন্ত্র চলছে : লুৎফুজ্জামান বাবর

হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

আগামী নির্বাচন বানচাল করতে দেশে গভীর ষড়যন্ত্র চলছে : লুৎফুজ্জামান বাবর

অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে দেশে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির নিব-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, আগামীতে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যাতে এ দেশের প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্যও দেশে একটি চক্র ষড়যন্ত্র করছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি দেশ ও দেশের জনগণের স্বার্থে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। 

তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রতিদিন আমাদের কেন্দ্রীয় নেতারা যা-যা বলেন, আপনারা তা শুনবেন এবং সেই মোতাবেক কাজ করে যাবেন। আর এ জন্য সকলেই নিয়মিত পত্রিকা পড়বেন।

উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়ের মাহাবুবুন্নবী শেখ, সাবেক জেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক জেলা বিএনপি নেতা ইমরান খান চৌধুরী প্রমূখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা