× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধ, ভাতিজার পিটুনীতে চাচার মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২২:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে ভাতিজা ও প্রতিবেশীর পিটুনিতে আহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামে এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, বুধবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়রাম মহাজন বাড়িতে ভাতিজা সবু কান্তি নাথের মারধরের শিকার হন ওই বৃদ্ধ। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ওই গ্রামের জয়রাম বাড়িতে ভাতিজা সবু কান্তি নাথের সঙ্গে চাচা বৈকুন্ঠ চন্দ্র নাথের পারিবারিক সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই ধারাবাহিকতায় ঘটনার দিন উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে মারামারি হয়। এতে বৈকুণ্ঠ মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে বৈকুণ্ঠ মারা যান। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবারের মারামারির ঘটনায় নিহতের স্ত্রী বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত টিংকু রানী নাথ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা