× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২২:১৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম রুবেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা অপর যুবক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের হাবলুরমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক রুবেল রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের গফ্ফারচরের জামরুল ইসলামের ছেলে। তার সঙ্গে থাকা অপর যুবক অচেতন থাকায় অবস্থায় চিকিৎসাধীন থাকায় এখনও সঠিক পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে মাওলানা ভাসানীসেতু (হরিপুর-চিলমারীসেতু) দেখতে যান দুই যুবক। ফেরার পথে হাবলুরমোড় নামক স্থানে পকেট রাস্তা থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল উল্টে যায়। ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন। নিহত রুবেলের মা সংবাদ পেয়েছেন থানার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। চিকিৎসাধীন অপর যুবক একই গ্রামের ও রুবেলের বন্ধু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা