× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্যের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২২:০১ পিএম

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্যের মৃত্যু

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্য নায়েক মো. আক্তার হোসেন ২০ দিন পর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

নিহত মো. আক্তার হোসেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত সদস্য ছিলেন। তিনি ভোলা জেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনকে গত ১৩ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসস্থ সিএমএইচ থেকে হেলিকপ্টার যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই বিজিবি সদস্যের মরদেহ সিএমএইচের মর্গে রাখা হয়েছে। শনিবার ( নভেম্বর) সকালে হেলিকপ্টার যোগে নায়েক আক্তার হোসেনের মরদেহ ভোলায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে।

এর আগে গত ১২ অক্টোবর সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এসময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্য আক্তার হোসেন আহত হয়ে বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অপর পা-টিও ক্ষত-বিক্ষত হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রামু সেনানিবাসস্থ সিএমএইচে ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা