সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২১:৩৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ২১:৩৭ পিএম
প্রতিকী ছবি।
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল তিনটার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী গত কয়েকদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। তবে তার নাম-পরিচয় কেউ জানাতে পারেননি।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অজ্ঞাত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।