× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ১২শত রোগী

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৩ পিএম

নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ১২শত রোগী

নড়াইলে প্রায় ১২শ অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা শিশু, নারী ও বয়স্কসহ নানা বয়সী রোগীদের চিকিৎসা সেবা দেন এবং প্রয়োজনীয় ১ মাসের ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন।

চিকিৎসা নিতে সকাল থেকেই এলাকাবাসীর ঢল নামে। স্কুল মাঠজুড়ে ছিল রোগী ও স্বজনদের ভিড়। কেউ লাইন ধরে অপেক্ষা করছেন চিকিৎসকের পরামর্শের জন্য, কেউ আবার ওষুধ হাতে হাসিমুখে ফিরছেন বাড়ির পথে।

ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. দীপ বিশ্বাস (সুদীপ) বলেন,“অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন। জেলার বিভিন্ন স্থানে এমন সেবা অব্যাহত থাকবে।”

হাসপাতালের পরিচালক এম এম কামরুজ্জামান বলেন,“বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় অনেক মানুষ ন্যূনতম সেবাও নিতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি, যেন কেউ চিকিৎসাবঞ্চিত না থাকে।”

চিকিৎসক দলের পক্ষে ডা. দীপঙ্কর বিশ্বাস বলেন, “আমরা সারাদিন ধরে সাধারণ জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চক্ষু, গ্যাস্ট্রিক, চর্মরোগ ও নারীদের বিভিন্ন সমস্যার চিকিৎসা দিয়েছি। এই ফ্রী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা শিশু, নারী ও বয়স্কসহ নানা বয়সী রোগীদের চিকিৎসা সেবা দেন এবং প্রয়োজনীয় ১ মাসের ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা রুবেল মোল্লা জানান, “বিনামূল্যে এমন চিকিৎসা ও ওষুধ আগে কখনও পাইনি। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে কথা শুনেছেন, ওষুধও দিয়েছেন। আমরা খুশি।”

একইভাবে চৌগাছা গ্রামের গৃহবধূ শাহানারা বেগম বলেন, “আমার স্বামীর দীর্ঘদিন ধরে হাঁপানি রোগ। আজ ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি এক টাকাও খরচ না করে। আল্লাহ ভিক্টোরিয়া হাসপাতালের সবাইকে ভালো রাখুক।”

বৃদ্ধ হারুন শেখ বলেন,“বয়স হয়েছে, পায়ে ব্যথা আর চোখে ঝাপসা দেখি। আজ বিনা পয়সায় ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম। এমন উদ্যোগ আরও দরকার।”

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি মো. সাইফুল ইসলাম বলেন, ভিক্টোরিয়া হাসপাতাল যে কাজটি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। গ্রামের দরিদ্র মানুষদের জন্য এটি এক বিরাট সহায়তা।

 দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে নারী ও শিশু রোগীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি। স্থানীয়দের সহযোগিতায় ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা