× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাইঘাটে বানরের উৎপাত ঠেকাতে চিঠি

কানাইঘাট (সিলেট) সংবাদদাতা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৯ পিএম

কানাইঘাটে বানরের উৎপাত ঠেকাতে চিঠি

সিলেটের কানাইঘাটে বানরের উপদ্রব থেকে রক্ষায় সচেতনতামূলক চিঠি পাঠানো হয়েছে উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদে। শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর ইমামরা মুসল্লিদের উদ্দেশে ওই চিঠি পড়ে শোনান।

এলাকার যুব সমাজের উদ্যোগে পাঠানো ওই চিঠিতে বলা হয়, কানাইঘাট সদর ইউনিয়ন ও পৌরসভার সোনারতালুক, নন্দিরাই, গোসাইনপুর, সোনাপুর, সুতারগ্রাম, গোবিন্দপুর, নিজ গোবিন্দপুর ও মহেশপুরসহ বেশ কয়েকটি গ্রামে বানরের আক্রমণে ইতোমধ্যে নারী-শিশুসহ অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন।

এ ছাড়া বানরগুলো স্থানীয়দের ফলমূল ও সবজির বাগান নষ্ট করে ব্যাপক ক্ষতি করছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কোনো বন্য পশু হত্যা নিষিদ্ধ। তাই বানরগুলোকে না মেরে কৌশলে এলাকা থেকে তাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

সম্প্রতি পৌরসভার সোনারতালুক গ্রামের আশরাফ সুহেলের চার বছর বয়সি মেয়ে মেহরা ইসলাম বানরের আক্রমণের শিকার হন। বানরটি তার ডান চোখের ওপরে মারাত্মকভাবে কামড় দেয়। আশরাফ সুহেল বলেন, বানরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। দিনের বেলা ঘরের দরজা-জানালা বন্ধ করে থাকতে হচ্ছে।

 তিনি আরও জানান, বানরের আক্রমণ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে শনিবার (আজ) উপজেলা ইউএনও বরাবর স্মারকলিপি জমা দেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা