বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা জটিকা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। পরে একত্রিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
তিনি বলেন, বাংলাদেশের যুবক রাজনীতির কথা চিন্তা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠিত করেছিলেন। কারণ বাংলাদেশের উন্নয়ন করতে হলে যুবকদের উন্নয়ন করতে হবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি একটি কথাই বলতে চাই, বাঞ্ছারামপুর বিএনপির আদর্শের রাজনীতির ঘাটি। ভবিষ্যতে বিএনপির ঘাঁটি হিসেবেই থাকবে। কোন ভুঁইফোর নেতা ও ভুঁইফোর সংগঠনের স্থান হবে না। বাঞ্ছারামপুরে শুধু একটিই আওয়াজ, সেই আওয়াজটি হলো ধানের শীষ, ধানের শীষ ধানের শীষ।
বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম,আব্দুল করিম চেয়ারম্যান, সহ-সভাপতি, হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম, শ্রমিক দল নেতা সজিবুর রহমান সজীব, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সোনারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ প্রমুখ।