× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ পিএম

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডুর সভাপতিত্বে নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আয়োজনে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ধোপাখোলার একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, বিএনপি নেতা আসজাদুর রহমান মিঠু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কার বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, শ্যামসুন্দর গোস্বামী, অসীতবরণ চক্রবর্তী, অরুণ কুমার সাহা, শ্যামল কুমার বিশ্বাস, পলাশ কুমার মল্লিক এবং পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার যুগ্ম সম্পাদক তারক বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক।সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতারা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা