× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন কমিশন এনসিপির শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে: হাসনাত আব্দুল্লাহ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৪ পিএম

নির্বাচন কমিশন এনসিপির শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করতে এনসিপি’র জেলা শাখা এ সভার আয়োজন করে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় ঝালকাঠির একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন এনসিপি’র শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে। বড় দুটি দল সচিব, এসপি, ডিসি, ইউএনও ও ওসিসহ সকল পদ নিজেদের মতো ভাগ করে নিয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যে দল থাকবে, তারাই আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। যারা সত্যিকারের সংস্কারের পক্ষে কাজ করবে, তাদের সঙ্গে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারি। তবে আগে দেখতে হবে তারা আদৌ সংস্কারের পক্ষে আছে কি না। ঝালকাঠিতে আমাদের এ সমন্বয় সভার মূল উদ্দেশ্য হলো এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বেশি সংখ্যক জনশক্তিকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মুজাহিদুল ইসলাম শাহীন। এ সময় ফিনল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মো. আহাদ সিকদার। সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় নেত্রী ডা. মাহবুবা মিতু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্নাঅনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা