× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ পিএম

দশটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দশটি মামলায় সাজাপ্রাপ্ত ও একটি সিআরসহ মোট এগারটি মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামিকে শুক্রবার (৩১ অক্টোবর) গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ। 

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। 

তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অফিসার ইন-চার্জ  (ওসি)  মুহা. মাসুদুর রহমান, পিপিএম’র তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই মো. বাবলু খান, এএসআই ( মো. রোকন উদ্দিন, এএসআই  মো. আসাদুল হক, এএসআই মো. রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়া সদর থানাধীন কালিশংকরপুর এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জিয়াউর রহমান (৬২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

জিয়াউর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপেজলার আইলহাস গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। তিনি মেসার্স বিশ্বাস খাদ্য ভান্ডারের প্রোপাইটর।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে  আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন,  চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা