× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ পিএম

ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের বিরামপুরে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ ও তাদের অঙ্গসংগঠনগুলোর আয়োজনে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনগুলো দেশজুড়ে ইসকনের বিরুদ্ধে ওঠা অভিযোগ— ধর্মীয় উগ্রবাদী কর্মকান্ড, সহিংসতা, হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যকলাপকে উল্লেখ করে তৎপরতা বন্ধ করার দাবি জানান।

শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা বিরামপুরের চাঁদপুর আহলেহাদীস জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা মোড়ের গোল চত্বরে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এরপর মিছিলটি ফিরে এসে পুনরায় চাঁদপুরে শেষ হয়। 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসকনের কার্যক্রম বন্ধ করো, করতে হবে’, ‘ইসকন হঠাও, দেশ বাঁচাও’, ‘ইসকন নিষিদ্ধ করো, সম্প্রীতি রক্ষা করো’ সহ বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের তৎপরতাকে ‘জঙ্গি ও সন্ত্রাসী’ আখ্যা দেন।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ, দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা শাখার সভাপতি সাইফুর রহমান বলেন, ইসকন প্রকাশ্যে ও গোপনে অনেক হত্যাকাণ্ডে জড়িত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের অপমান করে, প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কথা বললে হুমকি, হয়রানি, গুম বা খুন পর্যন্ত ঘটছে। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

আহলে হাদীস আন্দোলনের অঙ্গ সংগঠন সোনামনি'র কেন্দ্রীয় সহকারী পরিচালক আবু তাহের মেজবা বলেন, ইসকন ছদ্মবেশে ও সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে; মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আমরা সরকারকে জোর দাবি জানাচ্ছি—ইসকনকে নিষিদ্ধ করুন; না হলে কড়া আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা