× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:১৫ পিএম

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সর্বাধিক প্রচারিত শিশু-কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রে ঐতিহ্যবাহী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১:৩০ পর্যন্ত। ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক স্কুল-মাদ্রাসার ৮ শতাধিক  শিক্ষার্থী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সময় পরীক্ষার্থী, অতিথি, অভিভাবক ও সুধীদের উষ্ণ স্বাগত জানান দোয়ারাবাজার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফোরামের জেলা পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পৃষ্ঠপোষক আজিজুর রহমান, মাহবুবুর রহমান, শাহিন আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সালমান আহমদ, আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, হাফিজ বিল্লাল হোসাইন, মারুফ খন্দকার, আব্দুল কুদ্দুস।

অতিথি হিসেবে পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, ফোরামের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্টা ডা. হারুন অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান,  দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাও সাইফুর রহমান, জামাল উদ্দিন পারভেজ, দোয়ারাবাজার থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, 

দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া,  কোষাধ্যক্ষ  সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ  থেকে দশম শ্রেণির প্রায় ৮’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা কিশোরকণ্ঠের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই, এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে। 

অন্যদিকে, ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় শিক্ষার্থীরাও উৎফুল্ল ও আনন্দিত। শিক্ষার্থীদের দাবি প্রতিবছর যেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের এমন উদ্যোগ অব্যাহত থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা