× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৫৭ পিএম

শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

মাগুরার শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়

উপজেলার সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাকীউল আলম বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খাঁন পিকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কেএম মকিদ হাসান, সাবেক উপজেলা ছাত্রনেতা জহুরুল ইসলাম মিলন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণভোটের নামে কোনো প্রকার তালবাহান সহ্য করা হবে না। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দল নির্বাচন বিলম্বিত করার জন্য নানা টালবাহানা করছে।

এই ষড়যন্ত্রকারীরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা আবার নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তা এ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা