× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৪০ পিএম

মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগে পৌঁছালে ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামানো হয়, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে, খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা