× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথশিশু আব্দুল খালেক ফিরল মায়ের কোলে

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৭:২৪ পিএম

পথশিশু আব্দুল খালেক ফিরল মায়ের কোলে

চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও গণমাধ্যমের প্রচেষ্টায় অবশেষে পরিচয় মিলেছে পথশিশু আব্দুল খালেকের। অবশেষে সে ফিরে গেছে তার মায়ের কোলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

কয়েকদিন আগে চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল শিশুটিকে। প্রাথমিকভাবে তার নাম অনিক জানা গেলেও পরে প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। শিশুটির বাড়ি খুলনা ইউনিভার্সিটি এলাকার পেছনে বলে জানা যায়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র নির্দেশনায় শুরু হয় শিশুটির পরিচয় শনাক্তকরণের কাজ। গণমাধ্যমে খবর দেখে আব্দুল খালেকের মা জেসমিন বেগম টুনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন। সন্তানকে পেয়ে মা জেসমিন বেগম আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা শিশুটির চিকিৎসার জন্য পরিবারকে নগদ ১৫ হাজার টাকা সহায়তা দেন। সমাজসেবা কর্মকর্তা আরও ৫ হাজার টাকা যাতায়াত বাবদ প্রদান করেন।

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মকর্তা, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্য ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরিবারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা