× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবের ২৮ কার্টুন দুম্বার মাংস এতিমখানায় বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪৫ পিএম

সৌদি আরবের ২৮ কার্টুন দুম্বার মাংস এতিমখানায় বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে সৌদি আরব থেকে কোরবানির ২৮ কার্টুন উট ও দুম্বার মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  বিকালে উপজেলার অসহায়, দুঃস্থ, দরিদ্র ও এতিমখানায় সৌদি আরব কর্তৃক প্রেরিত দুম্বার মাংস বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মৌসুমি আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাদিকুল ইসলাম, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, ফুলপুর থানার পুলিশ স্টাফ, উপকারভোগী এতিমখানার শিক্ষকরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক রাজকীয় সৌদি আরবের কোরবানির দুম্বার ২৮ কার্টুন মাংস উপজেলার ২৭টি এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

এসিল্যান্ড তাসনীম জাহান ও পিআইও বেগম শাহীন বলেন, রাজকীয় সৌদি আরব সরকার কর্তৃক উট ও দুম্বার মাংস বিতরণ একটি বার্ষিক উদ্যোগ, যার মাধ্যমে তারা বিশ্বজুড়ে দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর কাছে কোরবানির  মাংস পৌঁছে দেয়। সম্প্রতি, এমন একটি উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশেও দুম্বার  মাংস বিতরণ করা হয়, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা