× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শনিবার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২৩:০৬ পিএম

‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শনিবার

চাটগাঁ গবেষণা কেন্দ্র আয়োজিত ‘অন্বেষা প্রবন্ধ-প্রতিযোগিতা ২০২৫’ এবং আগামী শনিবার (১ নভেম্বর) লেখক ও গবেষক অধ্যাপক নাজিম উদ্দিন রচিত ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন চাটগাঁ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও লেখক নাজিম উদ্দিন এবং খড়িমাটি প্রকাশনীর প্রকাশক মনিরুল মনির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। 

সংবাদ সম্মেলনে লেখক নাজিম উদ্দিন বলেন, বইটিতে চট্টগ্রামের ইতিহাসকে উপস্থাপন করেছেন একটি ‘ত্রিমুখী পদ্ধতি’ (triangulation approach) এর মাধ্যমে। যেখানে প্রামাণ্য ইতিহাসের পাশাপাশি প্রাসঙ্গিক গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রসঙ্গভিত্তিক তথ্য সংযোজিত হয়েছে।  

চাটগাঁ গবেষণা কেন্দ্র সম্পর্কে নাজিম উদ্দিন বলেন, চাটগাঁ গবেষণা কেন্দ্র যেমন পুরাতন লেখক ও গবেষকদের নিয়ে কাজ করবে তেমনি নতুন নতুন লেখক সৃষ্টির লক্ষ্যেও কাজ করে চলেছে। সে লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার, চিন্তা করার এবং লেখার আগ্রহ তৈরি করতে ইতিমধ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি- তা হলো ‘অন্বেষা প্রবন্ধ-প্রতিযোগিতা ২০২৫’। যেখানে স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৭০ জন শিক্ষার্থী ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ বইটি পড়ে একটি করে প্রবন্ধ জমা দিয়েছে।

প্রকাশক মনিরুল মনির বলেন, ‘এই বইটি ইতিহাস, জীবন্ত সাক্ষ্য ও জীবনের গল্পের এক আকর্ষণীয় সংমিশ্রণ—একটি অনন্য সৃষ্টি। লেখক নাজিম উদ্দিন চট্টগ্রামের ইতিহাসকে ভাষাগত, রাজনৈতিক, জিনগত ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এক নতুন দৃষ্টিতে তুলে ধরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা