× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার

রংপুর অফিস

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২২:১৫ পিএম

রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার

রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) গত পাঁচ মাসে অস্ত্রোপচার করা ২৬৭ জন ক্যান্সার রোগীর মধ্যে ১০২ জনই স্তন ক্যান্সারে আক্রান্ত। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক নারী প্রাণ হারাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ সার্জারি বিভাগের আয়োজনে ‘স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রমেক হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. সামিহা তাসনিম মুনমুন তথ্য চিত্র উপস্থাপন করে জানান, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রমেকের ব্রেস্ট ক্লিনিকে স্তনের সমস্যা নিয়ে ১ হাজার ১৩৭ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৫৪ জনের স্তন ক্যান্সার শনাক্ত হয়, যার মধ্যে ৪২ জনই তৃতীয় ও চতুর্থ পর্যায়ের রোগী। এছাড়া রমেকে অস্ত্রোপচারকৃত ২৬৭ ক্যান্সার রোগীর মধ্যে রেক্টাম ক্যান্সার ১৫ দশমিক ৫৪ শতাংশ, কোলন ক্যান্সার ২১ দশমিক ৯ শতাংশ, স্টমাক ক্যান্সার ২৪ দশমিক ৪২ শতাংশ এবং স্তন ক্যান্সার ৩৭ দশমিক ৭৪ শতাংশ বলে জানান তিনি।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান আকন্দ, মেডিসিন বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান সরকার, হাসপাতালের রেডিওলজিস্ট ডা. শফিকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুর ইসলাম, সার্জারী বিভাগের প্রাক্তন শিক্ষক ডা. জাবেদ আখতার প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম এবং সঠিক সময়ে চিকিৎসা অত্যন্ত জরুরি। পাশাপাশি নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

এ সময় জানানো হয়, রমেক হাসপাতাল ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিং ও জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করায় সরকারি পুরস্কার পেয়েছে। এর আগে মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে স্তন ক্যান্সার প্রতিরোধে একটি জনসচেতনতামূলক র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পরে কলেজ প্রাঙ্গণে সচেতনতা দিবসের কেক কাটা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা