× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের উপর পুলিশি হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২১:০৫ পিএম

সাংবাদিকের উপর পুলিশি হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

চট্টগ্রামে থানার ভেতরে সাংবাদিককে পেটানোর তিন সপ্তাহ পার হলেও এই বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি মহানগর পুলিশ। হামলায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল (পিসিআইইউ) ইউনিভার্সিটির জার্নালিজম অ্যালামনাইঅ্যাসোসিয়েশন (পিজা)। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে পিজা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিজার পক্ষ থেকে স্মারকলিপিটি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে পিজার সভাপতি ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ুন কবির।

এর আগে গত ১২ অক্টোবর যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী জোবায়েদ ইবনে শাহাদাত পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশি হামলার শিকার হয়। 

স্মারকলিপিতে বলা হয়, গত ১২ অক্টোবর খুলশী থানায় দায়িত্ব পালনের সময় সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত সিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের হাতে হামলার শিকার হন। এ ঘটনায় সাংবাদিক সমাজ ও পিজার শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং দোষীদের শাস্তি দাবি জানায়। তবে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

পিজা নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুত সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছি। যদি ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা