× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ টাকায় গরুর মাংস বিতরণ করলেন সেই রায়হান জামিল

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২০:৩১ পিএম

১ টাকায় গরুর মাংস বিতরণ করলেন সেই রায়হান জামিল

১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ মাংস বিতরণ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের হাতে গরুর মাংস তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

রায়হান জামিল বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

তার এ মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় এবং মানবিক।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ বিক্রির ঘোষণা দেওয়ার পর বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে স্বেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা