× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২০:১১ পিএম

সাভারে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে নিখোঁজের ১১ দিন পর ফজলে রাব্বি (২৩) নামের এক অটোরিকশা চালকের হাত বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভারের উত্তর কলমা এলাকার স্ট্রবেরি বাগান সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি সাভারের উত্তর কলমা এলাকার মৃত সবজেল খানের ছেলে। 

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাব্বি নিখোঁজ হলে সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের প্রায় ১১ দিন পর ওই এলাকা থেকে রাব্বির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় লাশের পঁচা গন্ধ পেয়ে জঙ্গলে যায় পথচারীরা। পরে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাব্বির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর খাঁন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে জঙ্গলে ফেলা হয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা