× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ নভেম্বর হচ্ছে না সিলেট চেম্বারের নির্বাচন

সিলেট অফিস

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম

১ নভেম্বর হচ্ছে না সিলেট চেম্বারের নির্বাচন

নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে উচ্চ আদালতের আদেশের কপি এখনও হাতে না আসায় পূর্বঘোষিত তারিখ ১ নভেম্বর (শনিবার) হচ্ছে না সিলেট চেম্বার অব কমর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এমনটি জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। আদালতের নির্দেশনা আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে গেল রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়। পরবর্তীতে বুধবার চেম্বার নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম হাইকোর্টে নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে রিট করলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন আয়োজন করার অনুমতি দেন।

তবে বৃহস্পতিবার চেম্বারের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, নির্বাচনের স্থগিতাদেশ হয়েছে এটা আমরা জেনেছি তবে হাইকোর্টের অফিসিয়াল আদেশের চিঠিটি আমরা এখনও হাতে পাইনি। যদি আদেশের কপিটা আমাদের কাছে চলে আসে তখন আমরা নির্বাচনের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারব। এখন পর্যন্ত এমন কিছু আমাদের কাছে আসেনি।

এ অবস্থায় ১ নভেম্বর নির্বাচন আয়োজন সম্ভব নয় জানিয়ে ফারজানা আক্তার মিতা বলেন, সময় হাতে আছে দুইদিন। এই দুই দিনে বৃহৎ একটা ব্যবসায়ী সংগঠনের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে আদেশের কপি হাতে পেলেই আমরা দ্রুত পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন আয়োজন করতে পারব।

একই কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, আমরাও এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি, এছাড়া এটি প্রথমে আসবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের কাছে তারপর আমরা পাব। সেজন্য এখনো নতুন কোন সিদ্ধান্ত হয়নি। আমরাও চিঠির অপেক্ষা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা