× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্তানের মৃত্যু শোকে বৃদ্ধ মায়ের আত্মহত্যার চেষ্টা!

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২১:২১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ২১:২২ পিএম

সন্তানের মৃত্যু শোকে বৃদ্ধ মায়ের আত্মহত্যার চেষ্টা!

চুয়াডাঙ্গা সদরের পৌর এলাকায় স্কুলশিক্ষক সন্তানের অকাল মৃত্যু শোক সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন তার বৃদ্ধ মা! বুধবার (২৯ অক্টোবর) সকালে পৌর এলাকার হাজরাহাটি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জেলা সদরের হাজরাহাটি এলাকার মৃত সালেহারের স্কুলশিক্ষক ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বুধবার সকালে স্ট্রোকজনিত কারণে মারা যান। ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে মা ছকিনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শোকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। এজন্য তিনি চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে ফার্মপাড়া রেললাইনে ছুটে যান। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি আসলেও চালকের দক্ষতা এবং স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় প্রাণে বেঁচে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে আসছিল, ঠিক তখনই ছকিনা খাতুন রেললাইনের দিকে যেতে শুরু করেন। ওই মুহূর্তে ট্রেন চালক পরিস্থিতি আঁচ করতে পেরে দক্ষতার সঙ্গে জরুরি ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেন থামার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে ওই বৃদ্ধাকে রেললাইন থেকে নিরাপদে উদ্ধার করেন। বর্তমানে ছকিনা খাতুনকে স্থানীয়ভাবে দেখভাল করা হচ্ছে। শোকের ধাক্কা কাটিয়ে উঠার জন্য পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক জগদ্বীশ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি ওই বৃদ্ধার সন্তান মারা গেছেন। শোকে তিনি সুইসাইড করতে রেললাইনে আসছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে গেলে রেললাইনে মাথা দেয়া এক নারীকে ড্রাইভার দেখতে পায়। তখন ট্রেনের গতি ধীরে ছিল।

এজন্য ট্রেনটি থামিয়ে দেন ড্রাইভার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা