× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

দীঘিনালা (খাগড়াছড়ি ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২০:২১ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক টানাপোড়েন ও অশান্তির জেরে আবু ছিদ্দিক (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  

বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার কবাখালী বাজারের একটি দোকান ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

নিহত আবু ছিদ্দিক রাঙামাটির লংগদু উপজেলার ৫নম্বর সোনাই এলাকার সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কবাখালী বাজারে একটি ডেকোরেশন দোকানে কাজ করতেন আবু ছিদ্দিক। প্রতিদিনের মতো সকালেই দোকান খুললেও বিকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এ সময় সিলিংয়ের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল তৈরির সময় ওই যুবকের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, পারিবারিক অশান্তি ও টানাপোড়েনের কথা। ধারণা করা হচ্ছে- মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন আবু ছিদ্দিক।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। এটি তার নিজের লেখা কিনা, তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা