নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২০:১৪ পিএম
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার হওয়া ২০টি বালিহাঁস অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা ও হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের শেরপুর রোড থেকে বালিহাঁস উদ্ধার করে সালামতপুর বাইপাস রোডের পাশে একটি ডোবা প্রাঙ্গণে অবমুক্ত করা হয়।
বালিহাঁস অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা অফিসার রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম ও হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা। পরে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাখি শিকারীরা হলেনÑ নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়া ও নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়া। সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, এ ধরনের অবৈধভাবে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত তাকবে।