× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২০:০৮ পিএম

জামালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম-উল বাশারের বিরুদ্ধে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন এমন একটি অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুটাইল এলাকার বাসিন্দা। 

বুধবার (২৯ অক্টোবর) বিকালে ‘প্রতিদিনের বাংলাদেশ’কে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

উল্লেখ্য, পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শামীম-উল বাশার বই ও চকলেটের লোভ দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সেই শিক্ষার্থী বাড়িতে ফিরে তার মা’কে পুরো ঘটনা খুলে বলে। মেয়ের মুখ থেকে এমন লোমহর্ষক ঘটনা শোনার পর পারিবারিকভাবে এবং স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে রাতেই ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন শিশুর পিতা সোনামিয়া। মামলা দায়ের করার পর থেকেই শিক্ষক পলাতক।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ‘প্রতিদিনের বাংলাদেশ’কে মুঠোফোনে বলেন, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং  আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা