× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আক্তারুল আলমের লিফলেট বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৯:২০ পিএম

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আক্তারুল আলমের লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে লিফলেট বিতরণ করেছে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি লিফলেট বিতরণ করেন।

ক্যান্টনমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও বার্তা তুলে ধরেন তিনি। লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় স্থানীয় বিএনপির নেতারা ও সমর্থকসহ তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গাজীপুর-৩ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফেরাতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, শ্রীপুরের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ ধরনের গণসংযোগের মাধ্যমে জনগণের কাছে দলের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও নতুন গতি পাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা